সম্প্রতি নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনায় বাংলাদেশ
সরকারের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে শোকবার্তায় স্বাক্ষর করেছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী শোকবার্তায় লিখেন:
"বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, ২৬ আগস্ট ২০২৬ তারিখে নেপালের উত্তরাঞ্চলে
আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ফলে পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক হারে
সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আমরা নেপাল সরকার ও সেদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি গভীর
সহানুভূতি ও শোক প্রকাশ করছি।
গভীর শোকের এই মুহূর্তে, এই মর্মান্তিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের আন্তরিক
সমবেদনা ও প্রার্থনা রইল। বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের সাথে সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজনে
যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।
আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, নেপালের জনগণের
অদম্য মনোবল ও শক্তি রয়েছে যা দিয়ে তারা সাহসিকতার সাথে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।"