স্টাফ রিপোর্টার :
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রিপন আকন (৪৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকার স্ট্যান্ডার্ড জুট মিল কোম্পানির ভেতরে এ ঘটনা ঘটে।
আহত রিপন আকন মিলকি দেয়াড়া এলাকার মৃত ইউসুফ আকনের ছেলে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
জানা গেছে, রিপন আকন খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতির পাশাপাশি খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১২১২)-এর কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে চলমান কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের প্রয়োজন রয়েছে।