• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
“খুলনায় জেলখানা ঘাটের মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা ৩০-৩৫ যাত্রী” সামাজিক সংগঠন সিইউসি কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ সুন্দরবনে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় দলের জার্সিতে আর নয়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির সুন্দরবনে প্রথম দিনেই বিষ দিয়ে মাছ ধরায় দুই জেলে আটক খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিকদল নেতা গুরুতর আহত খুলনা ও দক্ষিণাঞ্চলে তীব্র বিদ্যুৎ সংকট, ভোগান্তিতে জনজীবন

বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

M.A Salam / ১৮ ০০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে খুলনার বটিয়াঘাটায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি), বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, খুলনা-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,রনজিতেরহুলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শেখ মোঃ আবু ইউসুফ, এবং উপজেলা জাসাসের সভাপতি সোহেল রানা হাসান।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সাম্যের শিক্ষা দেয়। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন সম্পর্কে জানার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
বক্তারা আরও বলেন, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা