• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার  কালাচের কামড়! এরপর ওঝার ৩–৪ ঘণ্টা ঝাড়ফুঁক—গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রাবণ! রুপসার ইলাইপুরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান ২৭ বছর আত্মগোপনে থাকার পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

বটিয়াঘাটা রামভদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন।

M.A Salam / ৪১০ ০০ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

বটিয়াঘাটা ৭ নং আমিরপুর ইউনিয়নের ৭৩ নং রামভদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভার মাধ্যমে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং আমিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব হায়দার আলী। মোজাফ্ফর শেখ, মোতাহার শেখ, আরাফাত শেখ, ইমামুল শেখ, সোহাগ শেখ, মুরাদ,মাছুম শেখ, রবিউল শেখ,বাবুল,আসাদ,আলিমুল,সালাম, সবুজ, ইয়াছিন, গোলাম রসুল,আশিবুর, সাংবাদিক মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মো. সোহাগ শেখ, ও সহ-সভাপতি হিসেবে মুরাদ শিকদার, এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আরিফুজ্জামান ও নুরজাহান কে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়।

পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিংকন মন্ডল ।এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—মহিলা বিদ্যোৎসাহী পদে নুরজাহান আক্তার, মহিলা অভিভাবক সদস্য পদে ছাবিনা ইয়াসমিন পিয়ারী।জমিদাতা সদস্য মোতাহার হোসেন।বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি পদে লিপিকা বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যক্তি কোটায় মোঃ আজমল হোসেন এবং ইউপি সদস্য মোঃ আশরাফুজ্জামান। মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ এনামুল হক, অভিভাবক সদস্য মোঃ সোহাগ শেখ, মহিলা অভিভাবক সদস্য তানিয়া খাতুন।

নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা