বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাব-৬ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ এলাকায় অভিযান চালায় র্যাব-৬ সদর কোম্পানির একটি দল। এ সময় ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।