• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
“খুলনায় জেলখানা ঘাটের মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা ৩০-৩৫ যাত্রী” সামাজিক সংগঠন সিইউসি কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ বটিয়াঘাটায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ সুন্দরবনে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় দলের জার্সিতে আর নয়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির সুন্দরবনে প্রথম দিনেই বিষ দিয়ে মাছ ধরায় দুই জেলে আটক খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিকদল নেতা গুরুতর আহত খুলনা ও দক্ষিণাঞ্চলে তীব্র বিদ্যুৎ সংকট, ভোগান্তিতে জনজীবন

জাতীয় দলের জার্সিতে আর নয়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির

Salim Khan / ৮ ০০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই তারকা।

আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি খেলেছেন ২০৭টি ম্যাচ এবং করেছেন ১২৫ গোল। তাঁর নেতৃত্বে ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এছাড়া ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা শিরোপাও জেতেন তিনি।

২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। এটিই হয়ে থাকল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ।

অবসরের ঘোষণা দিতে গিয়ে মেসি জানান, সিদ্ধান্তটি তাঁর জন্য অত্যন্ত কষ্টের। তবে তিনি মনে করেন, এখন সময় এসেছে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার।

তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না মেসি। তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন।

মেসির বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা