• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলমা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

আল আমিন শিকদার / ৯৭ ০০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় গল্লামারি লিনিয়ার পার্ক সংলগ্ন জলমা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১ নং জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল মোমিন লিটন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাবুর হাওলাদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আব্দুস সাত্তার আকন, বটিয়াঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী নিরু, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বাবু ব্রোজেন ঢালী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নাজমুল হোসেন, ১ নম্বর জলমা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক হাসানুর রহমান রানা এবং বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি মোসাম্মৎ কানিস ফাতেমা।
এছাড়া  জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা