• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে

স্টাফ রিপোর্টার / ২১৫ ০০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা নগরীর খান জাহান আলী রোডস্থ হোটেল কপোতাক্ষের একটি কক্ষ থেকে সোহেল রানা বাবু (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে অবস্থান করা এক নারী ও ওই ব্যক্তির মধ্যে ঝগড়ার একপর্যায়ে শ্বাসরোধের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে খুলনা থানাধীন খান জাহান আলী রোডস্থ হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে।

নিহত সোহেল রানা বাবু (৩৫) লোকমানের ছেলে ও মৃত ফিরোজা বেগমের সন্তান। তার ঠিকানা লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকায়।

জানা গেছে, সোহেল রানা বাবু ও ফাতেমা (২৫) নামে এক নারী স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে হোটেল কপোতাক্ষে অবস্থান নেন। পরে তাদের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে ফাতেমা সোহেল রানা বাবুকে শ্বাসরোধ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা