• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ

M.A Salam ( Babu) / ১২ ০০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

দীর্ঘ ১৯ বছর পর আগামী ১২ অক্টোবর মোংলা বন্দর বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকা নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাত ব্যবসায়ী।

মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের কাছে দেওয়া আবেদনে প্রাথমিক ভোটার তালিকা পুনঃযাচাই ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো হয়।

আবেদনে বলা হয়েছে, এবারের প্রাথমিক ভোটার তালিকায় আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে। তালিকায় অন্তর্ভুক্ত কয়েকজনের মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে বৈধভাবে বরাদ্দ পাওয়া জায়গা বা ব্যবসায়িক স্থাপনা রয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন আবেদনকারীরা।

একই সঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে আবেদনে কোনো নির্দিষ্ট নথি বা তদন্তের তথ্য উল্লেখ করা হয়নি।

আবেদনকারীদের দাবি, বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীদের ভোটার হওয়ার যোগ্যতা যাচাইয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ীদের কাগজপত্র ও ব্যবসায়িক বৈধতা যাচাইয়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা উচিত।

তাঁদের আশঙ্কা, বর্তমান তালিকা পুনঃযাচাই না করে নির্বাচন অনুষ্ঠিত হলে পরবর্তী সময়ে ভোটার তালিকা নিয়ে বিরোধ তৈরি হতে পারে।

আবেদনে সাতজন ব্যবসায়ী স্বাক্ষর করেছেন। এর অনুলিপি দেওয়া হয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, খুলনার বিভাগীয় শ্রম কর্মকর্তা, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক এবং মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা