• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

মোংলায় বৃক্ষরোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

M,A Salam / ১০৩ ০০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলায় বৃক্ষরোপণ করে দোয়া-মোনাজাত করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নিজেই। বুধবার সকালে মোংলা সরকারী কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্যদিয়ে কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী। গাছের চারা রোপণের পর নিজে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ কে,এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।

এরপর পরিবেশ প্রতিমন্ত্রী পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া সরকারী টি, এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ বছরই লাগানো হবে প্রায় সাড়ে ৫ কোটি গাছ। এ সব চারা রোপণের পর তার সঠিক পরিচর্যা করতে হবে। এ গাছগুলো বেড়ে উঠলে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ হ্রাস পাবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। ##

মো: হাছিব সরদার,
০১৯৭২-১১৫৫২১.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা