• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
নবীনগরে তিতাস নদী ভরাট, ফরিদ মিয়াকে ২ লাখ টাকা ও ১৫ দিনের আল্টিমেটাম । শিরোনাম: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পর পেনড্রাইভ-ল্যাপটপ ইস্যু: নতুন করে প্রশ্নের মুখে পুরনো প্রোপাগান্ডা* চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার রাষ্ট্র অচলকারীদের ক্ষমা: এটা কি ক্ষমা নাকি পুরস্কার? ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন নীতিমালা: কিউআর কোড ও নির্দিষ্ট রুটে চলবে ইজিবাইক দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রামপালের শিশু জোবায়েরের চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা: রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ র‌্যাব ও সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে প্রতারণা এবং এক স্কুল ছাত্রত্রীকে ধর্ষণ, খুলনার পারভেজ মোংলায় গ্রেপ্তার “রুচির দুর্ভিক্ষ” নাকি “তৈলাক্ত বাঁশের রিলে রেস”? তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পদায়ন নিয়ে আলোচনা-সমালোচনা

সুনামগঞ্জে বসতঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ

M.A Salam / ৮৬ ০০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগর এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগর পূর্বপাড়ায় আসাদ মিয়ার বসতঘর থেকে এসব পণ্য জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা আসাদ মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় বসতঘর থেকে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ছয় বস্তা ফুচকা ও নয় বস্তা রসুন পাওয়া যায়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয় লোকজন জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদ মিয়া পালিয়ে যান।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০০ বোতল ফেনসিডিল, ছয় বস্তা ফুচকা ও নয় বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা