• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

M,A Salam ( Babu ) / ২০৬ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব 
হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য 
অভিনন্দন জানান এবং উভয় পক্ষ বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। 

তাঁরা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি, মানবসম্পদ উন্নয়ন এবং 
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অগ্রাধিকারমূলক বিষয়গুলোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও 
বহুপাক্ষিক সহযোগিতাসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য শক্তি, মহাকাশ গবেষণা, প্রযুক্তি ও ওষুধ শিল্প খাতে 
ফ্রান্সের অধিকতর বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি, তিনি বৈধ উপায়ে শ্রম অভিবাসনের সুযোগের 
ওপর গুরুত্বারোপ করেন এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’
 (zero-tolerance) নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। 

রাষ্ট্রদূত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফ্রান্সের প্রস্তুতির কথা 
পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া, উভয় পক্ষই রোহিঙ্গাদের 
জন্য ফ্রান্সের মানবিক সহায়তার প্রশংসা করে এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে 
প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা