• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জে বসতঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ

Raj / ৩৯ ০০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

  1. সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগর এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগর পূর্বপাড়ায় আসাদ মিয়ার বসতঘর থেকে এসব পণ্য জব্দ করা হয়।
    স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা আসাদ মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় বসতঘর থেকে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ছয় বস্তা ফুচকা ও নয় বস্তা রসুন পাওয়া যায়।
    পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয় লোকজন জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন।
    তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদ মিয়া পালিয়ে যান।
    বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০০ বোতল ফেনসিডিল, ছয় বস্তা ফুচকা ও নয় বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা