• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

বটিয়াঘাটায় জমি দখলে বাধা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা

আল আমিন শিকদার / ৬৩ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধ, গাছ কাটার চেষ্টা এবং নিজেদের জমিতে ঘেরাবেড়া দিতে বাধা ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টার দিকে দৈনিক জন্মভূমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোজাফ্ফার ঢালী, হাবিবুর ঢালী ও মো. আলভিদ্দিনসহ ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, বটিয়াঘাটার গাওঘরা মৌজায় বিএস ২৩ ও এসএ ১০১ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত বিভিন্ন দাগ এবং আরএস ৭৮৩ নম্বর খতিয়ানের ১৯৯২ ও ১৯৯৫ নম্বর দাগে তাদের প্রায় ২৭ শতক জমি রয়েছে। তাদের দাবি, ১৯৬০ সালে তাদের বাবা মরহুম সিরাজউদ্দিন ঢালী দলিলের মাধ্যমে ওই জমি ক্রয় করেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৭ মার্চ তাদের জমির পাশের একটি জায়গায় আব্দুল খালেক মোড়ল, মোকছেন মোড়ল ও বাবু জমাদ্দারসহ কয়েকজন জোরপূর্বক গাছ কাটার চেষ্টা করেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন। পরে বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেন তারা।
তাদের আরও অভিযোগ, গত ১০ আগস্ট নিজেদের জমিতে ঘেরাবেড়া দেওয়ার সময় অভিযুক্তরা তাদের অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং ঘেরাবেড়া দিতে বাধা দেন। পরে তারা নিজেদের জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল বজায় রাখেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, জমি নিয়ে বিরোধের বিষয়ে গত ৮ আগস্ট বটিয়াঘাটা থানায় সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। সেখানে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে এরপরও বিবাদীপক্ষ বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা। এতে নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে তারা প্রশাসন, ভূমি অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমির মালিকানা ও দখল সংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তদন্তে কোনো পক্ষ বেআইনি কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা