• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ

M,A Salam / ১০০ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আবু-হানিফ,,বাগেরহাট প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবনের শেলারচরে বুধবার দুপুুরে বনরক্ষীদের অভিযানে একটি ফিশিংবোটসহ ৬ জেলে আটক হয়েছে। এ সময় ট্রলার থেকে জব্দ করা হয়েছে শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছসহ মাছ ধরার বড়শি ও জাল।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ও শরণখোলা স্মার্ট টিমের বনরক্ষীরা যৌথভাবে বুধবার (১২ আগষ্ট) দুপুরে সুন্দরবনের নদীতে টহল কালীন শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিংবোটকে মাছ ধরতে দেখে এগিয়ে যায়। এ সময় ফিশিংবোটসহ ৬ জেলেকে আটক করে বনরক্ষীরা। পরে ফিশিংবোটে তল্লাশী চালিয়ে বনরক্ষীরা শিকার নিষিদ্ধ ৯ টি বড় আকারের শাপলাপাতা মাছ, ২ মণ বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি ও মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন। আটক জেলেরা হচ্ছে, পিরোজপুরের মঠবাড়ীয়া থানার ভাইজোড়া গ্রামের মো বিল্লাল (৩০), মো জাফর হাং (২৮),দুলাল (৩৫), বশির (২৮) আসাদ (২৫) ও ইব্রাহিম (৩৮) ফিশিংবোটসহ আটক জেলেদের শেলারচর টহল ফাঁড়ির অফিস হেফাজতে নিয়ে আসে বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী রয়েছে। নীলবাড়ীয়া খালে আটক জেলেরা আইন অমান্য করে সুন্দরবনের খালে মাছ ধরছিলো। তা ছাড়া আটক এই জেলেরা বড়শি দিয়ে শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরেছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে এবং মামলার আসামীদের বাগেরহাট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে এসিএফ জানিয়েছেন।#
ছবির ক্যাপশনঃ
শরণখোলাঃ সুন্দরবনের শেলারচরে বুধবার দুপুরে বনরক্ষীদের অভিযানে ফিশিংবোটসহ আটক জেলেরা।#
তারিখ ১২.০৮.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা