• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline
শরণখোলার বলেশ্বর নদের গাবতলায় কুমিরের সাঁতার, আতঙ্কে জেলে ও এলাকাবাসী!! ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ক্রসফায়ার নয়, চাই দ্রুত ও কঠোর আইন: তুরাগে বাইচের ঢেউ, উৎসবে মাতলো বছিলা — বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ* বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫ বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অবশেষে গ্রেপ্তার তেরোখাদা আওয়ামী লীগের কথিত ‘মোল্লা বাহিনী’র প্রধান বাইকারদের অবস্থা, শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা? নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ

খুলনায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্বেলন অনুষ্ঠিত

TANDRA DAS / ২০৫ ০০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

পাচার প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যকর সমন্বয় এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহনের লক্ষ্যে নগরীর জেলা সমাজসেবা কমপ্লেক্স কনফারেন্স রুমে ২০ মে বুধবার সকালে রূপান্তর আয়োজিত আশ্বাস প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্বেলন অনুষ্ঠিত হয়। উইনরক ইন্টারন্যাশনাল এর আশ্বাস প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। আলোচনায় আরো অংশ নেন জেলা প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্যাহ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহাকারী পরিচালক ইকবাল হোসেন, দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, জামিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মো: ফিরোজ শাহ্।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে মানব পাচার প্রতিরোধ কমিটির ভূমিকা, ইউনিয়ন, উপজেলা ও জেলা সিটিসি’র মধ্যে সমন্বয়, মানব পাচার প্রতিরোধ এবং সারভাইবারদের সাপোর্ট বিষয়ে কার্যক্রম, মাঠ পর্যায়ে কাজের সফলতা ও চ্যালেঞ্জ পর্যালোচনা এবং মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের অগ্রাধিকারভিত্তিক সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা