• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

মোংলায় ছাত্রদলের চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

M.A Salam / ২০৯ ০০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

হাসিব মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এবং তাঁর হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের উদ্যোগে চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো: কে এম রব্বানীকে প্রধান অতিথি করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন বীর শহীদের স্মরণে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আয়োজকরা জানাব, বর্তমান বিশ্ব জলবায়ুর ধারাবাহিক অবনমনের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং জলবায়ুর উন্নয়নে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। ছাত্রদল এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে চিরবদ্ধপরিকর।

উদ্বোধনের পর আগামী চার দিন মোংলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হবে, যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীরা এর দীর্ঘমেয়াদী সুফল ভোগ করবে।

এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন ছাত্রদলের সাহেদ মাহমুদ সাকিব, ডলার মোল্লা, সিয়াম, আরমান, তামিম ও রাতুলসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা