• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
১২ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, সঙ্গে ছিল দুই শিশু আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি বডি সোহেল গ্রেপ্তার আমির হামজা হত্যা মামলার আসামি ফয়সাল বাদশা গ্রেপ্তার পুলিশকে তথ্য দেবে কে? তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দিয়েই প্রত্যাহার রাশিদুল ইসলাম সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখা গাজী আলাউদ্দিন আহমদ সভাপতি সরদার আবু তাহের সেক্রেটারি খুলনা জেলা মানব পাচার নেটওয়ার্ক এর সদস্য সচিব নির্বাচিত হলেন ফাতেমা খন্দকার রীমা খুলনার মসজিদে গুলিকাণ্ড: আহত ২, সংকটাপন্ন ১ বটিয়াঘাটায় জলবায়ু সহনশীল উপকূলীয় জনগোষ্ঠী গঠনে CARE প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, সৎ বাবা অভিযুক্ত খুলনা আইনজীবী সমিতিতে ঢুকে প্রকাশ্যে হত্যার হুমকি দিল আ’লীগ নেতা

আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি বডি সোহেল গ্রেপ্তার

রাজ রায় / ৮ ০০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

বাগেরহাটের চিতলমারী থানার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে বডি সোহেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি চায়ের দোকান থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা সদর থানার চানমারী এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ২০ মার্চ পূর্ব শত্রুতার জেরে সোহেলসহ মামলার অন্য আসামিরা মোটরসাইকেলে করে বাদীর বাড়িতে গিয়ে আমির হামজাকে গুলি করেন। পরে স্বজনেরা তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সোহেল এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার সোহেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা