• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখা গাজী আলাউদ্দিন আহমদ সভাপতি সরদার আবু তাহের সেক্রেটারি

Reporter Name / ১৯৫ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ২০২৬-২৮ সেশনের জন্য খুলনা মহানগর শাখার কার্যকরী কমিটি অনুমোদন করেছে। খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব গাজী আলাউদ্দিন আহমদকে সভাপতি এবং দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের এই কমিটি অনুমোদন দেয়া হয়। আজ ১৭ জুন ২০২৬ তারিখ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী এই অনুমোদন দেন।কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন খুমেক হাসপাতালের প্রাক্তন পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ ও রোটারিয়ান ডা. সৈয়দ আবু সইদ। নির্বাহী কমিটিতে আরও আছেন সহ-সভাপতি পদে দৈনিক প্রবর্তন সম্পাদক ও খুলনা প্রেস ক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুস সালাম শিমুল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম এবং কলেজ শিক্ষক জি এম মোজাহিদুল ইসলাম। এছাড়া যুগ্ম সম্পাদক আলহাজ¦ মোল্লা মারুফ রশীদ ও এড. মোঃ জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ একরামুল হোসেন লিপু, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজ কল্যাণ সম্পাদক রকিব ফারাজী, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ^াস, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ আলমগীর হোসেন খাঁন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মাহমুদ হাসান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি এবং নির্বাহী সদস্য শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আকবর আলী, কামরুল ইসলাম ভুট্টো ও ফিরোজ আহমেদ। বাংলাদেশ সরকার অনুমোদিত অলাভজনক ও অরাজনৈতিক এই সংস্থাটি ভারত ও নেপাল সরকারেরও অনুমোদনপ্রাপ্ত এবং ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন-ভারত ও ন্যাশনাল ভিজিলেন্স কমিশন ভারত এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ও নিবন্ধিত। ইতিমধ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সার্কভুক্ত দেশসমূহ সহ বাংলাদেশের অভ্যন্তরে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন শতাধিক শাখায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা