• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline
বটিয়াঘাটায় জলবায়ু সহনশীল উপকূলীয় জনগোষ্ঠী গঠনে CARE প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, সৎ বাবা অভিযুক্ত খুলনা আইনজীবী সমিতিতে ঢুকে প্রকাশ্যে হত্যার হুমকি দিল আ’লীগ নেতা খুলনায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্বেলন অনুষ্ঠিত সোনাডাঙ্গা থানা বার্ষিক উলামা সম্মেলন শায়েখে চরমোনাই খুলনায় আসছে আজ শায়েখে চরমোনাই খুলনায় আসছে আজ নাগরিক টিভির খুলনা প্রতিনিধির বড় ভাইয়ের মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দের শোক নাগরিক টিভির খুলনা প্রতিনিধির বড় ভাইয়ের মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দের শোক দুই শিশুকে আটকে রেখেছিলেন মানসিক ভারসাম্যহীন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার

বটিয়াঘাটায় জলবায়ু সহনশীল উপকূলীয় জনগোষ্ঠী গঠনে CARE প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

খুলনার বটিয়াঘাটায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিতকরণের লক্ষ্যে “Climate Adaptation of High-Risk Coastal Communities through Empowerment (CARE)” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বটিয়াঘাটায় অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা LEDARS। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা Bread for the World-এর সহযোগিতায় বাস্তবায়িতব্য এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু-সহনশীল কৃষি সম্প্রসারণ, নিরাপদ পানির প্রাপ্যতা উন্নয়ন, নারী ও যুবদের নেতৃত্ব বিকাশ, স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন এবং জলবায়ু ন্যায়বিচারভিত্তিক অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা,থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ, মো. আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার, নিগার সুলতানা, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রুনা আক্তার সুমা, সুরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জাকির হোসেন, জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের প্রতিনিধি কৌশিক দে এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক, আনিছুর রহমান কবির। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, মনিটরিং অফিসার জয়দেব কুমার জোয়াদ্দার এবং প্রজেক্ট অফিসার ইভানা আফরিন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নিরাপদ পানির সংকট এবং জীবিকাগত অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে আরও সক্ষম ও সংগঠিত করে গড়ে তোলার বিকল্প নেই। CARE প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করা হবে। সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সমাজকর্মী, কৃষক, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা