• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বসতঘর, রান্নাঘর, মসজিদ ও আশ্রয়ণ প্রকল্পের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কাদাপানির মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। জোয়ারের সময় অনেক পরিবার ঘরে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

১২ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, সঙ্গে ছিল দুই শিশু

Reporter Name / ১০৯ ০০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
Oplus_131072

খুলনায় ১২ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে ছিল দুই অপ্রাপ্তবয়স্ক সন্তান, যাদের একজনের বয়স প্রায় ৯ মাস এবং অন্যজনের বয়স প্রায় ৭ বছর।
শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার বয়রা বাসস্ট্যান্ড–সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সোনাডাঙ্গা মডেল থানা–পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কুমিল্লা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ গাঁজা আনা হচ্ছে। পরে বয়রা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বলেশ্বর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীর ব্যাগ থেকে ১২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া নারীর নাম পারভীন আক্তার (৩২)। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে গাঁজাগুলো খুলনায় আনা হয়েছিল। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা