• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ!

ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফেরাতে খুলনায় ২১ মাঠ উন্নয়নের উদ্যোগ

আল আমিন শিকদার / ৯৪ ০০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দেশের ক্রীড়াঙ্গনকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক উচ্চতায় নিয়ে যেতে চান। সে কারণে তিনি শিক্ষাঙ্গনে খেলাধুলাকে আকর্ষণীয় করে তুলতে নতুন কুঁড়ি কর্মসূচি চালু করেছেন। এই কর্মসূচিতে দেশজুড়ে শিশু-কিশোররা শুধু অংশই নিচ্ছে না ভীষণভাবে উপভোগও করেছে। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের বন্ধাত্ব ঘুচাতে তিনি প্রতি দুইটি ওয়ার্ডে একটি খেলার মাঠ ও একটি ফুটসাল নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং খুব শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে।

‎খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বুধবার বিকেলে নগরীর বসুপাড়াস্থ ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মাঠে থানা পর্যায়ের ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সদর থনা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎কেসিসি থেকে খুলনা মহানগরীর একুশটি মাঠ খেলাধুলার উপযোগী করার জন্য চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কাজ সম্পন্ন হলে ক্রীড়াক্ষেত্রে খুলনাঞ্চলের অতীত ঐতিহ্য ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো: আলীমুজ্জামান ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: ইমরুল কায়েস। সদর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল মমিন, রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া রহমান, সদর থানা একাডেমিক সুপারভাইজার সালেহা সুলতানাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রশাসক থানা পর্যায়ের ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা