• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ!

নির্বিষ সাপ মনে করে অবহেলা , সাপের কামড়ে অকাল ও মর্মান্তিক মৃত্যু! এক যুবকের

M,A Salam ( Babu ) / ৬৯ ০০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষধর সাপের কামড়ে নাজমুল নামে এক যুবকের অকাল ও মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত নাজমুল মিঠাপুকুর উপজেলার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত পরশু রাতে তিনি মাছ ধরতে যান। মাছ ধরার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কিন্তু প্রাথমিকভাবে সাপের কামড়কে সাধারণ বা নির্বিষ সাপ মনে করে তিনি বিষয়টি অবহেলা করেন। দ্রুত হাসপাতালে না গিয়ে সময় পার করতে থাকেন।
পরবর্তীতে শরীরে বিষক্রিয়ার প্রভাব দেখা দিতে শুরু করলে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তিনি ও তার পরিবারের সদস্যরা বুঝতে পারেন—এটি কোনো সাধারণ সাপের কামড় নয়, বরং বিষধর সাপের কামড় হতে পারে।
ততক্ষণে পরিস্থিতি অনেকটাই আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😢
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ওয়াল’স ক্রেইট বা স্থানীয়ভাবে পরিচিত মাছুয়া/আলদ সাপের কামড় হতে পারে। ক্রেইটজাতীয় বিষধর সাপের বিষ প্রধানত নিউরোটক্সিক, যা শরীরের স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে আক্রান্ত করতে পারে এবং দ্রুত সঠিক চিকিৎসা না পেলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে।
⚠️ সকলের প্রতি সচেতনতার আহ্বান—
সাপের কামড়কে কখনোই ছোট করে দেখবেন না বা অবহেলা করবেন না। সাপ বিষধর কি না, তা নিজে থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা না করে সাপের কামড়ের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা