• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ!

লবণচরায় ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আল আমিন শিকদার / ৬৬ ০০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। রোববার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)। র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
র‍্যাব জানায়, গত ১৯ আগস্ট খুলনার লবণচরা এলাকায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবক হত্যার শিকার হন। ওই দিন সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নাজমুল (১৯)।
এ ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা