• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ!

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলায় নিয়মিত বসে উন্মুক্ত দাবার মঞ্চ: অবসরে বুদ্ধির খেলায় মিলনমেলা

M.A Salam / ৬৫ ০০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মে: ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি : —

খুলনার বটিয়াঘাটা উপজেলায় গড়ে উঠেছে এক ব্যতিক্রমী উন্মুক্ত দাবার মঞ্চ। এটি কোনো ক্লাব, অডিটোরিয়াম কিংবা আনুষ্ঠানিক দাবা একাডেমি নয়। সাধারণ একটি চায়ের দোকানকে কেন্দ্র করেই প্রতিদিন বসে এই বুদ্ধির খেলার আসর।
অবসর সময়কে রুচিশীল ও আনন্দময়ভাবে কাটাতে এখানে নিয়মিত আসেন শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ দাবা খেলা দেখেন, কেউ নতুন করে খেলা শেখেন, আবার কেউ সরাসরি অংশ নিয়ে নিজের দক্ষতা যাচাই করেন।
দাবার ছককে ঘিরে প্রতিদিনই তৈরি হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। বয়স ও পেশার ভিন্নতা ভুলে সবাই একসঙ্গে বসে বুদ্ধির এই খেলায় মেতে ওঠেন। প্রবীণদের অভিজ্ঞতা এবং নতুনদের আগ্রহে এই উন্মুক্ত দাবার আসর ধীরে ধীরে হয়ে উঠেছে বটিয়াঘাটার মানুষের একটি পরিচিত অবসর বিনোদনের স্থান।
স্থানীয়দের মতে, মোবাইল ও অনলাইননির্ভর বিনোদনের যুগে এমন উদ্যোগ মানুষকে সরাসরি সামাজিক যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দাবার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধা ও মনন বিকাশে এই উন্মুক্ত দাবার মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান বা সংগঠনের আয়োজন ছাড়াই সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা এই দাবার আসর এখন বটিয়াঘাটার রুচিশীল অবসর কাটানোর এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা