সোনাডাঙ্গা মাডল থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ আলতাফ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা বাস ষ্ট্যান্ড এলাকা হইতে ইং-১৫/০৮/২০২৬ তারিখ ০৪:৩৫ ঘটিকায় সময় আসামী ১। মোঃ আশিক উদ্দিন মোল্লা (২৬), পিতা-মোঃ কামাল উদ্দিন মোল্লা, সাং-হাফিজ নগর, মুজগুন্নি মহাসড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একই তারিখ ০৫.০০ ঘটিকার সময় খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকা হইতে আসামি ২। মোঃ আরিফুল ইসলাম (৩৭), পিতা-আব্দুল জলিল, মাতা-সুলতানা আফরোজ, সাং- গাফতলা, থানা-খানজাহান আলী, খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের একই তারিখ ০৫.১০ ঘটিকার সময় খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া মক্তবের মোড়স্থ জনৈক মোঃ আবুল হাসান রাজিব (৪০) এর বসত বাড়ীর গলির সামনে থেকে আসামী ৩। মোঃ আব্দুল হাসান রাজীব (৩৯), পিতা-মোবারক হাওলাদার, মাতা-নূরজাহান বেগম, সাং- গিলাতলা দক্ষিণ পাড়া, মক্তব মোড়, থানা-খানজাহান আলী, খুলনা মহানগর, খুলনাকে গ্রেফতার করে।
পরবর্তীতে ৩নং আসামির বসতবাড়ি থেকে ১৬০ মডেলের ১২ ভোল্টের ৫টি ব্যাটারি, ১টি ইজিবাইক কন্ট্রোলার ও ১টি ইজিবাইক মোটর উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় ধারা ৩৮০/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।