• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার  কালাচের কামড়! এরপর ওঝার ৩–৪ ঘণ্টা ঝাড়ফুঁক—গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রাবণ! রুপসার ইলাইপুরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান

বসতঘর, রান্নাঘর, মসজিদ ও আশ্রয়ণ প্রকল্পের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কাদাপানির মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। জোয়ারের সময় অনেক পরিবার ঘরে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

M.A Salam / ১২৫ ০০ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানিতে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন ঘর, রান্নাঘর, মসজিদ ও সড়ক প্লাবিত হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে এমন দুর্ভোগ চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, ১৯৯৮ সালে মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে ৬০টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে প্রকল্পের সামনের চরভরাটি জমিতে আরও ৮০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। বর্তমানে সেখানে ১৪০টি পরিবারের প্রায় সাড়ে চার শত মানুষ বসবাস করছেন।

বাসিন্দাদের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্প তৈরির সময় পর্যাপ্ত মাটি ভরাট করে জায়গাটি উঁচু করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে জোয়ারের পানি সহজেই প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। পানি ঢুকে ঘরের মেঝে হাঁটু পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। পানি নেমে গেলে আবার কাদাপানির মধ্যেই ফিরতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা