• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব পাইকগাছায় নিষিদ্ধ আ’লীগের গোপন বৈঠকের অভিযোগ নেতৃত্বে ফসিয়ার রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল উৎপল বাইন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল উপহার বিতরণ ,আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি নেতৃত্বের আড়ালে প্রতারণা! খুলনার শ্রমিক অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ

বিলুপ্ত হতে চলেছে rabআসছে srb.

খুলনা ভিশন ডেক্স / ৪৫ ০০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলাম,স্টাফ রিপোর্টার। রবিউল

৩ সেপ্টেম্বর২০২৬. র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উত্থাপনের পর বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলটি উত্থাপনের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম আপত্তি জানান এবং কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য আরও সময় দেওয়ার দাবি করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব বিলুপ্তির বিষয়টি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, ইশতেহারের অঙ্গীকার ও জনপ্রত্যাশার সঙ্গে যুক্ত। তিনি বলেন, র‌্যাবের পরিবর্তে পুলিশের অধীনে একটি এলিট ফোর্স প্রয়োজন। বিশেষ করে সাইবার অপরাধ, জুয়া ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আধুনিক প্রযুক্তিনির্ভর সক্ষমতা প্রয়োজন। পরে চার কার্যদিবসের মধ্যে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তে সর্বসম্মতভাবে তা স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং পুলিশকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট গঠন করা হবে। এসআরবির সদর দফতর থাকবে ঢাকায় এবং একজন মহাপরিচালক ইউনিটটির প্রশাসনিক, আর্থিক ও অপারেশনাল দায়িত্ব পালন করবেন। দায়িত্বের মধ্যে থাকবে বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদক ও সাইবার অপরাধ দমন, গুম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অপহরণের ঘটনায় ব্যবস্থা নেওয়া। এছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা এবং নির্দেশনা অনুযায়ী তদন্তের দায়িত্বও পালন করবে এসআরবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা