• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব পাইকগাছায় নিষিদ্ধ আ’লীগের গোপন বৈঠকের অভিযোগ নেতৃত্বে ফসিয়ার রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল উৎপল বাইন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল উপহার বিতরণ ,আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি নেতৃত্বের আড়ালে প্রতারণা! খুলনার শ্রমিক অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ

বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব

M.A Salam ( Babu) / ২২ ০০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আবু-হানিফ, বাগেরহাট প্রতিনিধি ঃ

বাগেরহাট সদরের বেশরগাতীতে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। শনিবার দুপুরে তিনি সফরসঙ্গীদের নিয়ে ফাউন্ডেশনে পৌঁছে ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রশিক্ষণ ইনস্টিটিউট, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং দৃষ্টিনন্দন বায়তুল লতিফ জামে মসজিদ ঘুরে দেখেন। তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের মানবিক কর্মকান্ড, অসহায় মানুষের চিকিৎসাসেবা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা ও মুগ্ধতা প্রকাশ করেন। এরপর ধর্ম সচিব শহরের নতুন কোর্টের সামনে অবস্থিত লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্মার্ট স্কিল আইটি কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অবগত হন।
ধর্ম সচিবের লতিফ মাস্টার ফাউন্ডেশনের পরিদর্শন কালে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক যুগ্ম সচিব মো, জাকির হোসেন, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, প্রয়াত শিক্ষকবিদ লতিফ মাস্টারের সন্তান সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. বি. এম. গোলাম সরওয়ার, দ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বক্সী, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি, বেগ শামিমসহ লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা