• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব পাইকগাছায় নিষিদ্ধ আ’লীগের গোপন বৈঠকের অভিযোগ নেতৃত্বে ফসিয়ার রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল উৎপল বাইন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল উপহার বিতরণ ,আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি নেতৃত্বের আড়ালে প্রতারণা! খুলনার শ্রমিক অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ

বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

M.A Salam ( Babu) / ৩২ ০০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আবু-হানিফ, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের আবেদনে পুলিশ ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া আক্তার (৯)। দুজনই স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা জানান, রবিবার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে দুই চাচাতো বোন লামিয়া ও সামিয়া বাড়ির পাশে একটি মাছের ঘেরে শাপলাফুল তুলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে তাদেও মৃত্যু হয়েছে। তাদের দুজনের কেউই সাঁতার জানতো না। ধারনা করা হচ্ছে এই দুজনের কোন একজন আগে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেলে পরে আরেকজন তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে মারা যায়। পরে এক প্রতিবেশি সকাল আটটার দিকে মাছের ঘেরে যেয়ে প্রথমে শিশু সামিয়ার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানায়। সামিয়াকে উদ্ধাররের পর পরিবারের সদস্যরা আরেক শিশু লামিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে ওই ঘেরের পানিতে নেমে খুঁজতে শুরু করে। কিছুক্ষন পরে পানির নিচ থেকে লামিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে দইি চাচাতো বোনকে দ্রুত মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই দুই চাচাতো বোন সমবয়সী হওযায় তারা সব সময় এক সাথে খেলাধুলা করত। পরিবারের সদস্যদের অসচেতনতার কারনে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের আবেদনে পুলিশ ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা