অত্যাধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত অসহায়, স্বল্প আয়ের মানুষ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই এই সেবার আয়োজন। এটি মানবতার সেবা। এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া রোটারী ক্লাব ও ডাক্তাররা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন। অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদ প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত), জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।
০২ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প রোটারী ক্লাব অব মিডটাউনের সভাপতি রোটারিয়ান সোহাগ মিনা’র সভাপতিত্বে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার সুবিধাবঞ্চিত অবহেলিত ও দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগন এবং ফ্রেড হলোস ফাউন্ডেশন প্রায় দুই হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ শতাধিক রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকী রোগীদের ব্যাবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা: আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু,
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ন আহবায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, বেনজির আহমেদ লাল, যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, মো: মন্টু, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল, আবু মুসা সরদার, আবু সুফিয়ান গোলদার, মো: মনিরুজ্জামান, রাজ, মিঠু প্রমুখ।
ক্যাপশন : পাইকগাছায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্পে খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
ধন্যবাদান্তে
জিএম রাসেল ইসলাম