• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে ৮ জেলে আটক, নৌকাসহ ৬০ কেজি কাঁকড়া জব্দ খুলনায় ৫০ গজের মধ্যে দুইজনকে গুলি, নিহত ২; কুপিয়ে আহত ৩ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ১৩৭ ০০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার : খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মনজুরুল নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর হরিণটানা থানার লবণচরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজুরুল লবণচরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম খোকন। এ সময় আরো তিন জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মনজুরুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, কী কারণে এবং কারা মনজুরুলকে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হরিণটানা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা