• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

সুন্দরবনে ৮ জেলে আটক, নৌকাসহ ৬০ কেজি কাঁকড়া জব্দ

M.A Salam / ২৪৩ ০০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধি ঃ

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে শরণখোলা রেঞ্জের কোকিলমনি অভয়ারণ্যের ত্রিকোন আইল্যান্ড থেকে কাঁকড়া ধরার সময় ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার সন্ধ্যায় আটক এসব জেলেদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি নৌকা, ৬০ কেজি কাঁকড়া, কাঁকড়া ধরার ৩০০টি চারু। বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হচ্ছে, মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬), হোসাইন শেখ (২২) ও ইমরান শেখ (৩৫)। এদের বাড়ী বাগেরহাটের মোংলা উপজেলার বকুলতলা গ্রামে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম এতত্য নিশ্চিত করে জানান, সুন্দরবনে তিন মাস প্রবেশ নিষিদ্ধ সময়ে বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার একটি প্রভাবশালী গ্রæপের সদস্যরা সুন্দরবনে ঢুকে কাঁকড়া ও বিষ দিয়ে মাছ শিকার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা অভয়ারণ্যের ত্রিকোন আইল্যান্ড এলাকায় অভিযানে নামে। অভিযান কালে একটি নৌকাসহ ৮ জেলেকে আটক করে বনরক্ষীরা। নৌকা থেকে ৬০ কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার ৩০০টি চারু জব্দ করা হয়। বন আইনে মামলা দিয়ে আটক জেলেদের বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। ##

ছবির ক্যাপশন : সুন্দরবনে ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৮ জেলে।#

১৯. ০৮. ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা