• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বসতঘর, রান্নাঘর, মসজিদ ও আশ্রয়ণ প্রকল্পের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কাদাপানির মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। জোয়ারের সময় অনেক পরিবার ঘরে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, আগেও ছিল দুটি মামলা

রাজ / ৯৩ ০০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
Oplus_131072

খুলনা মহানগরের লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লবণচরা থানার পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে অভিযান চালায়। এ সময় ‘মেসার্স শেফা মেডিকেল হল’-এর সামনে ফুটপাথ থেকে মো. শেখ শিমুল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশের দাবি, তাঁর কাঁধে ঝোলানো একটি ব্যাগে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো দুটি পোটলায় মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
গ্রেপ্তার হওয়া শিমুল হোসেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিদাসকাঠী এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ) পর্যালোচনায় দেখা গেছে, তাঁর বিরুদ্ধে পাইকগাছা থানায় আগে একটি মাদক মামলা এবং একটি হত্যা চেষ্টা, চুরি, শ্লীলতাহানিসহ বিভিন্ন ধারার আরেকটি মামলা রয়েছে।
লবণচরা থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা