• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ! ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের খুলনা জেলা কমিটি গঠিত। সভাপতি রায়হান তামিম, সম্পাদক শেখ তানভীর।

বটিয়াঘাটায় শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ধিত সভা শুক্রবার

M,A Salam ( Babu ) / ১০৭ ০০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

‎বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

‎আসন্ন শারদীয় দুর্গোৎসব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে খুলনার বটিয়াঘাটায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত।

‎শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় বটিয়াঘাটা বাজার নাটমন্দির চত্বরে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ,
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমান সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী রতন কুমার মিত্র।
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ শ্রী অজিত কুমার বিশ্বাস, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী শিমুল কুমার দাস, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী ইন্দ্রজিৎ চক্রবর্তী, শ্রী প্রবীর রায়, শ্রী সাগর সাহা, শ্রী অরবিন্দ মহলদার ও সাংবাদিক শ্রী দিলীপ কুমার বর্মন।

‎এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-মহিলা সম্পাদিকা শ্রীমতি চঞ্চলা মণ্ডল, সহ-প্রচার সম্পাদক শ্রী প্রদীপ হীরা, কার্যনির্বাহী সদস্য শ্রী নিভানন রায়, শ্রী ব্রজেন্দ্র নাথ মণ্ডল ও শ্রীমতি শিউলী বাছাড়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার উপদেষ্টা শ্রী নিরঞ্জন কুমার রায়।

‎সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক শ্রী রামপ্রসাদ রায়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শ্রী বিদ্যুৎ কুমার রায়।
‎আয়োজকরা জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হবে। বিশেষ করে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় উঠে আসতে পারে।

‎পাশাপাশি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন নিয়েও প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। উপজেলার বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সভায় যথাসময়ে উপস্থিত।
‎বটিয়াঘাটা বাজার নাটমন্দির চত্বর
‎তারিখ: ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার
‎সময়: বিকেল ৪টা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা