• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
নবীনগরে তিতাস নদী ভরাট, ফরিদ মিয়াকে ২ লাখ টাকা ও ১৫ দিনের আল্টিমেটাম । শিরোনাম: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পর পেনড্রাইভ-ল্যাপটপ ইস্যু: নতুন করে প্রশ্নের মুখে পুরনো প্রোপাগান্ডা* চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার রাষ্ট্র অচলকারীদের ক্ষমা: এটা কি ক্ষমা নাকি পুরস্কার? ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন নীতিমালা: কিউআর কোড ও নির্দিষ্ট রুটে চলবে ইজিবাইক দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রামপালের শিশু জোবায়েরের চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা: রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ র‌্যাব ও সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে প্রতারণা এবং এক স্কুল ছাত্রত্রীকে ধর্ষণ, খুলনার পারভেজ মোংলায় গ্রেপ্তার “রুচির দুর্ভিক্ষ” নাকি “তৈলাক্ত বাঁশের রিলে রেস”? তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পদায়ন নিয়ে আলোচনা-সমালোচনা

বটিয়াঘাটায় কাজীবাসা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

M.A Salam / ৪০ ০০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার :

খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাসা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের গোপালখালী প্রিমিয়াম সিমেন্ট ফ্যাক্টরির সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ নদীর তীরে সিমেন্ট ফ্যাক্টরির পল্টনের সঙ্গে আটকে যায়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশকে অবহিত করে। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনাটির বিস্তারিত কারণ জানতে পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় বটিয়াঘাটা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা