• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় নেশাগ্রস্ত পিতার হাতে খুন হন স্কুল ছাত্রী নির্জানা;আদালতে মায়ের জবানবন্দি সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গুলিসহ উদ্ধার জিম্মি জেলে খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেওয়াল টপকে পালাল বন্দি খুলনার প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী রক্তাক্ত লাশ উদ্ধার মোংলায় শরীফ মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা  খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক-দুই ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৮ খুলনায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে দুই জন নিহত সুন্দরবনের অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করা হবে: বন প্রতিমন্ত্রী ডুমুরিয়া গুটুদিয়া ইউনিয়ন ৩ ওয়ার্ড সম্বাব্য সদস্য প্রাথীর নির্বাচনী পরিবেশ নষ্টে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন। খুলনায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেওয়াল টপকে পালাল বন্দি

আল আমিন শিকদার / ৪৩ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

খুলনা, ৯ জুলাই: খুলনা পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি (মো. ইমন মাঝি) নামে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন বাথরুমের ওপর উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।কারা সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া বন্দি মো. ইমন মাঝির পিতার নাম আবদুল মাঝি। তার বাড়ি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা, জিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তিনি সেখানে বসবাস করতেন।জানা যায়, ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলা নম্বর ০৯(০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫, দণ্ডবিধির ৩৮১/৩৪ ধারায় দায়ের হওয়া একটি চুরির মামলার আসামি। তিনি ১৩ জুন ২০২৬ থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা