• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline
সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ খুলনা দৌলতপুর কুলিরবাগান নামক এলাকাতে জলিল মুন্সি (৩৫), পিতাঃ- দিলু মুন্সি নামে এক ব্যক্তিকে গু/লি করে হ/ত্যা  সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন তেলিগাতি পাকারমাথায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, জড়িত দুজন প্রাক্তন কুয়েট শিক্ষার্থী। ঝুঁকির মধ্যে কোরআনের পাখিরা! খালিশপুরের মাদ্রাসা ভবন ভেঙে পড়ার উপক্রম* রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পার্কিংয়ের নামে অযৌক্তিক চাঁদা আদায় শুরু হলো কাঙ্ক্ষিত ‘রুকন সম্মেলন ২০২৬’!

মোংলায় শরীফ মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা 

M.A Salam / ২০৫ ০০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলায় শরীফ মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বুড়িরডাঙ্গা ইউনিয়নের ‘বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়’র সিনিয়র শিক্ষক শরীফ মোস্তফা কামাল ৪০ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছেন। এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান। বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পৌর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আঃ রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষককে গলার ফুলের মালা পরিয়ে দেন প্রধান শিক্ষক বিজয় কৃঞ্চ বাওয়ালী। পরে ফুলেল শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা। পরে অনুষ্ঠিত হয় বিদায়ী সংবর্ধনার আলোচনা সভা। এতে বিদায়ী শিক্ষককের স্মৃতিচারণ করেন বক্তারা।

বক্তারা বলেন, শরীফ মোস্তফা কামাল শুধু বিদ্যালয় নয়, এ এলাকার সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি শিক্ষকতার পাশাপাশি এলাকার উন্নয়নেও ব্যাপক ভূমিকা পালন করে চলেছেন। তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে থেকে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিদায় ও সংবর্ধনাকে ঘিরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক শরীফ মোস্তফা কামালের হাতে বিদ্যালয়, কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন সংগঠনের দেয়া নানা ধরণের উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। পরে বিদ্যালয় ত্যাগ সময় শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষক শরীফ মোস্তফা কামালকে ফুল ছিটিয়ে বিদায় জানান। ##

মো: হাছিব সরদার,
০১৯৭২-১১৫৫২১.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা