• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে ৮ জেলে আটক, নৌকাসহ ৬০ কেজি কাঁকড়া জব্দ খুলনায় ৫০ গজের মধ্যে দুইজনকে গুলি, নিহত ২; কুপিয়ে আহত ৩ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

ডুমুরিয়া গুটুদিয়া ইউনিয়ন ৩ ওয়ার্ড সম্বাব্য সদস্য প্রাথীর নির্বাচনী পরিবেশ নষ্টে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন।

M,A Salam / ৯৪ ০০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

‎খুলনা প্রতিনিধি:

‎খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিবপুর বাদুরগাছা এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট এবং স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও যুবদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ার-কে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (গতকাল) বিকেল ৫টায় নিজ এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ আশিকুর রহমান দেলোয়ার বলেন, “আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু এবং এলাকার একজন সেবক। আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার বিরুদ্ধে যে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারও প্রতি আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ বা বিদ্বেষ নেই। আমি সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান গাজী, কবীর শেখ, নূর মোহাম্মদ, রবিউল শেখ, তৈয়ব আলী, নাছির শেখ, মোহাম্মদ সাব্বির হোসেন, মাসুম হাওলাদার, মোস্তাফিজুর রহমান, ফারজানা আক্তার বিথী, নাদিরা খাতুন, মুক্তা বেগম, খাদিজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা বলেন, দেলোয়ার একজন সৎ, মানবিক ও জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।

‎মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সহনশীল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা