• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে ৮ জেলে আটক, নৌকাসহ ৬০ কেজি কাঁকড়া জব্দ খুলনায় ৫০ গজের মধ্যে দুইজনকে গুলি, নিহত ২; কুপিয়ে আহত ৩ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; বাহিনী প্রধানসহ আটক ২, নিহত ১ এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

M,A Salam / ৭৫ ০০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

মো: হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের দুই দিনব্যাপী বিশেষ অভিযানে বাহিনীর প্রধানসহ দুই ডাকাত আটক ও একজন নিহত এবং বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় গত ২৫ জুন বিকেল থেকে খুলনার কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনে অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাকাতদের বহনকারী দুটি নৌকাকে থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। তীব্র বন্দুকযুদ্ধের একপর্যায়ে একটি ডাকাতবাহী নৌকায় আগুন লাগে এবং অপরটি ডুবে যায়।

বন্দুকযুদ্ধ শেষে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান রবিউল ইসলাম ও শওকত সরদারকে উদ্ধার করা হলে চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন। পরে পৃথক অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় ইসরাফিল হাওলাদারকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল ফোন ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।##

মো: হাছিব সরদার,
০১৯৭২-১১৫৫২১.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা