• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
জলমা ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ দৌলতপুর আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবা সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এই ছেলে দুইটা ঢাকা যাত্রাবাড়ী থানায় আছে বিদেশী পিস্তল ও গুলি সহ এক সন্ত্রাসীকে আটক “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” কুয়েটের শিক্ষার্থী গত দুই দিন ধরে নিখোঁজ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে দুইদিন বন্ধ থাকার ১নং ইউনিটের উৎপাদন শুরু হয়েছে নগরীর নিরালা আবাসিক এলাকায় গৃহবধুর আত্মহত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে।

থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

Reporter Name / ১৬৮ ০০ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল ইসলাম তুষারকে তার বাবা মমিন শনিবার রাত ১টার দিকে ৯ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রাতে থানায় একটি মামলাও হয় কিন্তু ভোর ৫টা থেকে ৬টার যেকোনো সময় তুষার থানা হাজতের ভেতর নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা