• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে ১০ লক্ষ্যাধীক বনজীবীদের জীবন জীবিকা সংকটে বাগেরহাটে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন পাইকগাছার কুমারেশ বাওয়ালী টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ইনস্টিটিউটের সভাপতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়ম সেচ্ছচারিতার অভিযোগ খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি

এম এ সালাম বাবু / ১৬ ০০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা মধ্যপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল জব্বার শেখ (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার ভাগ্নে ও স্বজনদের বিরুদ্ধে।

এ সময় পরিবারের অন্য সদস্যদের মারধর, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর, দুটি মোবাইল ফোন ভাঙচুর এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। আহত জব্বার শেখ বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ব্যক্তির ভগ্নিপতি আলামিন হাওলাদার বাগেরহাট সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে লিখিত এজাহার দিয়েছেন।
আহত জব্বার শেখের বড় ভাই ছাত্তার শেখ অভিযোগ করে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে কাজ করছিলেন। হঠাৎ একদল লোক তাদের বাড়িতে এসে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় তার ভাইকে মারধর করা হচ্ছিল। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা আমাকে ও মারধর করে।জমি থেকে তাদের উচ্ছেদ করার উদ্দেশ্যে ৪০ থেকে ৫০ জনের একটি দল এ হামলা চালিয়েছে। আসলে জব্বারকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি আমি আইনের কাছে।
আহত জব্বার শেখ বলেন, প্রায় ৭৪ শতক জমি নিয়ে তার ভাগ্নে সাইফুল মল্লিকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। জমির মালিকানা নিয়ে বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তির কথা বলা হয়েছিল। কিন্তু ঘটনার দিন তিনি বাজারে থাকা অবস্থায় সাইফুল মল্লিকের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে বাড়িতে পৌঁছালে হামলাকারীরা লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার স্ত্রী ও ছেলেও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেছেন জব্বার শেখ।
এজাহারে অভিযুক্ত হিসেবে সাইফুল মল্লিক, শফিক মল্লিক, গাউস মল্লিক, খোকন শেখ, রাজু শেখ, তারেক শেখ, মাফুজা বেগম, রোকসানা বেগম, রোকেয়া বেগম, আসমা বেগম ও জোসনা বেগমের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় জব্বার শেখের মোটরসাইকেল ভাঙচুর করে আনুমানিক ছয় হাজার টাকার ক্ষতি করা হয়েছে। এ ছাড়া তাঁর দুটি টাচস্ক্রিন মোবাইল ফোন ভাঙচুর করে প্রায় ৬৪ হাজার টাকার ক্ষতি করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত জব্বার শেখকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন,এ ঘটনায় আলামিন হাওলাদার নামে একজন থানায় এজাহার জমা দিয়েছেন। এজাহারটি যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা