• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ হাজার মিটার জাল জব্দ, মাছ বিতরণ এতিমখানায় সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা।

কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক

babu / ১৩ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অপশক্তি প্রতিহত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হোন

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিনষ্টের চেষ্টা করছে। তাই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন উৎসবের আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য মন্দির কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলো সমন্বিতভাবে কাজ করে পূজাকে উৎসবমুখরভাবে সম্পন্ন করবে এই প্রত্যাশার কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ ফাহমিদা হক।

১৫ অক্টোবর (বৃহঃবার) বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে কয়রায় দূর্গাপূজা উপলক্ষে মন্দির সমূহের অনুকুলে আর্থিক সহায়তা প্রদান ও খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক অবকাঠামো উন্নয়ন সহ সংস্কার কাজের প্রকল্পের বরাদ্দের চিঠি হস্তান্তর অনুষ্ঠান কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, সকল মতের ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে নির্বাচিত হওয়ার পর থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী জনগণের কল্যাণে ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা-সংস্কৃতির উন্নয়নে কাজ করছে সরকারি সংবিধিবদ্ধ সংস্থা। ইতিমধ্যে এই অঞ্চলের শারদীয় উৎসব উপলক্ষে আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করেছি। অচিরেই আপনাদের মন্দিরের ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। অবহেলিত কয়রা-পাইকগাছার উন্নয়নে প্রধানমন্ত্রী আমাকে ৫০ কোটি টাকা দিয়েছে, পর্যায়ক্রমে আরও বরাদ্দ এনে এই অঞ্চল কে আধুনিকায়ন করবো।

কয়র উপজেলার ৫৯টি শারদীয় দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের হাতে ৭০০০/- (সাত হাজার) টাকা করে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা আর্থিক সহায়তা ও ৫৪টি আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দের চিঠি হস্তান্তর করেন জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। পাশাপাশি মণ্ডপের নিরাপত্তা ও উৎসবের আনন্দে বাড়তি সুযোগ-সুবিধার জন্য বিএনপির নেতাকর্মী সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করবে।

প্রধান বক্তা মনিরুল হাসান বাপ্পী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে সারাদেশে সনাতনীদের সার্বিক সহযোগীতা অব্যাহত রয়েছে। খুলনা জেলার ৮৮৭টি পূজা মন্দিরে এবারের পূজা আরো বেশি জাঁকজমক ভাবে উদযাপনের জন্য খুলনা জেলা, উপজেলা, ইউনিয়নে বিএনপি সহ সকল অঙ্গসহযোগী সংগঠন প্রতিটি পূজামন্ডপে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশরাফুল আলম নান্নু, কয়রা থানার অফিসার্স ইনচার্জ মো: রাশেদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অম্বিকা চরণ সানা, সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, আবু সাঈদ বিশ্বাস, জি এম মাওলা বক্স, শরিফুল আলম, আব্দুস সামাদ, প্রফেসর আবুল কালাম, জিএম রফিকুল, শেখ সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল হুদা, সালাউদ্দিন লিটন, সাইফুজ্জামান, আইয়ুব আলী, রওশন মোল্লা, গোলাম রসুল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রবিউল ইসলাম রবি, জিএম রাসেল ইসলাম, জাহিদুর রহমান শোভন, পীর আলী, মোহতাসিম বিল্লাহ, জামাল জাফরিন, ডিএম হেলালউদ্দিন, মাকসুদ আহমেদ, আবুল কালাম আজাদ কাজল, আরিফ বিল্লাহ সবুজ, মামুন হাসান, মাহমুদ হাসান, এহসানুল ইছান, জুবায়ের হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমে কর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপশন : কয়রায় দূর্গাপূজা উপলক্ষে মন্দির সমূহের অনুকুলে আর্থিক সহায়তা প্রদান ও খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক অবকাঠামো উন্নয়ন সহ সংস্কার কাজের প্রকল্পের বরাদ্দের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

ধন্যবাদান্তে
জিএম রাসেল ইসলাম
০১৬১২০০০০৭৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা