• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
ময়ূর আবাসিক এলাকায় অজ্ঞাতনামা এক বালক এর লাশ পাওয়া গেছে মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ কেএমপি খুলনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয় বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত। খুলনায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত খুলনা লবণচড়া থানার, নতুন ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, এডিশনাল আইজিপি (এডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে কেসিসি’র সভা সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সের রূপান্তরের প্রশিক্ষণ কার্যকক্রম পরিদর্শন বাগেরহাটের আলোচিত ” আইনজীবী হত্যা মামলার আসামি গ্রেফতার “ খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম খুলনা ব্লাড এন্ড ফুড ফাউন্ডেশন এর পরিচালক হৃদয় চৌধুরীর আমন্ত্রণে পথশিশুদের মাঝে খাবার ও কেক বিতরণ

ফারিয়ার ‘পটাকায়’ অশ্লীলতা! (ভিডিও)

Reporter Name / ১৫৬ ০০ Time View
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

নিজের কণ্ঠে গাওয়া প্রথম গান নিয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার গাওয়া ‘পটাকা’ শিরোনামের গানটি সবার নজর কেড়েছে। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ গানটিতে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

গত তিন দিন আগে গানটি ইউটিউবে প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই।

ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ট্রলের শিকার হয়েছেন ফারিয়া। এই গানে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যাই বেশি। গানটির ভিউ ৬ লাখের ওপরে হলেও এখনও পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ৬ হাজার ৬০০। আর ডিসলাইকের সংখ্যাই ১৫ হাজার। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

এ বিষয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেন, আমি তো কোনো শাস্ত্রীয়সংগীত গাইনি। ফলে এ গানে ওই ধরনের কিছু খোঁজাটা ডিফিকাল্ট। কিন্তু সেটিই করছে একটা শ্রেণি। তবে আমি কিছু মনে করছি না।

ফারিয়া আরও বলেন, শিল্পীদের এগিয়ে যাওয়ায় দর্শকদের উৎসাহ খুব দরকার। সেই সঙ্গে আমরা যদি শিল্পীদের আরেকটু উৎসাহিত করি তা হলে আরও ১০ নারী শিল্পী গানে আগ্রহী হবেন। মানুষের ভালোমন্দ লাগতেই পারে। সবার ব্যক্তিগত মতামত থাকবে- এটিই স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা