• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার  কালাচের কামড়! এরপর ওঝার ৩–৪ ঘণ্টা ঝাড়ফুঁক—গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রাবণ! রুপসার ইলাইপুরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান

কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ

M,A Salam ( Babu ) / ১৪ ০০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে।নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে রবিবার দুপুরে কপিলমুনি কলেজে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবীনবরণ অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।কলেজ সূত্রে জানা গেছে, নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম এমপির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার আলদিন নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা