• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদি দাখিল মাদ্রাসায় অর্ধ বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা ময়ূর আবাসিক এলাকায় অজ্ঞাতনামা এক বালক এর লাশ পাওয়া গেছে মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ কেএমপি খুলনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয় বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত। খুলনায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত খুলনা লবণচড়া থানার, নতুন ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, এডিশনাল আইজিপি (এডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে কেসিসি’র সভা সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সের রূপান্তরের প্রশিক্ষণ কার্যকক্রম পরিদর্শন বাগেরহাটের আলোচিত ” আইনজীবী হত্যা মামলার আসামি গ্রেফতার “ খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম

বংশগত হৃদরোগের ঝুঁকিতে আছেন যারা…

Reporter Name / ৭৪ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বংশগত কারণে হৃদরোগের সমস্যা অনেক মানুষকেই বয়ে বেড়াতে হয়। জেনেটিক কারণে একটি পরিবারের যখন হৃদরোগের ঝুঁকি হুমকি হয়ে দাঁড়ায়, তখন নিরাপদ থাকার উপায় আছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নাল সার্কুলেশনের এক গবেষণায় বলা হয়, মুষ্ঠিকে দৃঢ়করণ, শারীরিক পরিশ্রম এবং উন্নত কার্ডিও ও রেসপাইরেটরি ফিটনেস মানুষকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি থেকে দূরে রাখতে পারে।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিস স্কুল অব মেডিসিন এর মেডিসিন বিভাগের প্রফেসর এবং প্রধান গবেষক এরিক ইনগেলসন বলেন, এখানে আসল বিষয়টা হলো, শারীরিক শ্রম আসলে মানুষকে হৃদরোগের ঝুঁকি থেকে দূরে রাখতে পারে।

গবেষণায় উপসংহার টানতে বিশেষজ্ঞরা ব্রিটেনের বায়োব্যাংক ডেটাবেজ থেকে ৫ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করেন। এ গবেষণায় বেশ কিছু মানুষ অংশ নেন। এরা সবাই বংশগতভাবে কার্ডিওভাসকুলার ডিজিসের ঝুঁকিতে রয়েছেন। দেখা গেছে, কাজ বা ব্যায়াম করে যারা বজ্রমুষ্ঠির অধিকারী হয়েছেন তাদের করোনারি হার্ট ডিজিসের ঝুঁকি ৩৬ শতাংশ কম। পাশাপাশি অ্যাটরিয়াল ফিব্রিলেশনের ঝুঁকিও তাদের ৪৬ শতাংশ কমে আসে। অন্যদিকে, দুর্বলদের ঝুঁকি অনেকটা বেশি।

গবেষক বলেন, আসলে আমাদের গবেষণার মাধ্যমে হৃদরোগের ঝুঁকিমুক্ত থাকতে নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম বা কায়িকশ্রমের কথা বলা হচ্ছে না। তবে এর মাধ্যমে যে সংশ্লিষ্ট রোগ থেকে দূরে থাকা যায় তা নিশ্চিত বোঝা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা