• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

M,A Salam ( Babu ) / ১৪ ০০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা :-
মুন্সীগঞ্জের গজারিয়ায় সাপের কামড়ে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আড়ালিয়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে। তিনি মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সঙ্গে নিজ বসতঘরে অবস্থান করছিল ফাতেমা। এ সময় একটি সাপ তাকে দংশন করে।তৎক্ষনাৎ বিষয়টি বুঝতে না পেরে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি ছোট্ট প্রাণের এভাবে অকালে ঝরে যাওয়া পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি। শিশুটির মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
⚠️ সাপে কাটলে কোনো ঝাড়ফুঁক বা ওঝার কাছে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সঠিক সময়ে চিকিৎসা জীবন বাঁচাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা