• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
বাইকারদের অবস্থা, শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা? নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব পাইকগাছায় নিষিদ্ধ আ’লীগের গোপন বৈঠকের অভিযোগ নেতৃত্বে ফসিয়ার রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল উৎপল বাইন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল উপহার বিতরণ ,আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি নেতৃত্বের আড়ালে প্রতারণা! খুলনার শ্রমিক অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

‎পশ্চিম টুটপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আল আমিন শিকদার / ৭৬ ০০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম টুটপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার সকাল ৯টায় পশ্চিম টুটপাড়া মওলাবাড়ির মোড়ে পশ্চিম টুটপাড়া নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বক্তব্য দেওয়া হয়।
‎পরে মওলাবাড়ির মোড় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম টুটপাড়া নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান। উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান, কেন্দ্রীয় নাগরিক ফোরামের সাংগঠনিক সচিব শাকিল আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মনজুরুল আলম, কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, সহ-সভাপতি এস এম শামসুল আরিফ, উপদেষ্টা এমদাদ হোসেন, সেক্রেটারি কে এম শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রওনাক হোসেন (মুন) শিক্ষক মো. ইউনুস উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎এছাড়া স্থানীয় মসজিদের ইমাম, নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
কর্মসূচিটি আয়োজন করে পশ্চিম টুটপাড়া নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন কমিটি। সহযোগিতায় ছিল খুলনা সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা