• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে ৮ জেলে আটক, নৌকাসহ ৬০ কেজি কাঁকড়া জব্দ খুলনায় ৫০ গজের মধ্যে দুইজনকে গুলি, নিহত ২; কুপিয়ে আহত ৩ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

খুলনায় ৫০ গজের মধ্যে দুইজনকে গুলি, নিহত ২; কুপিয়ে আহত ৩

স্টাফ রিপোর্টার / ৯১ ০০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার  : ১৯ আগস্ট ২০২৬

খুলনার লবণচড়া থানা এলাকায় একই স্থানে প্রায় ৫০ গজের মধ্যে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে মনজুরুল নামে এক যুবক নিহত হয়েছেন। একই সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচড়া থানার হরিণটানা এলাকার ৮০ বিঘা এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত মনজুরুল ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম খোকন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আশিবিঘা এলাকায় অবস্থান করছিলেন মনজুরুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলের প্রায় ৫০ গজের মধ্যে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে ওই স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ছাড়া একই এলাকায় দুর্বৃত্তদের হামলায় আরও তিনজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে নিয়মিত ফুটবল খেলা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি ও ধারালো অস্ত্রের হামলায় দুইজন নিহত এবং তিনজন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা