• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯

এম এ সালাম বাবু / ১৮০ ০০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত ২৬০ টন চোরাই কয়লা বোঝাই একটি বাল্কহেড কার্গো জাহাজসহ ৯ জনকে আটক করেছে সুন্দরবনের বনরক্ষীরা। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজটি আটক করা হয়। এই কয়লার কোন মালিক পাওয়া যায়নি। আটক ৯ ব্যক্তিসহ কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজটি রবিবার সন্ধ্যায় শরণখোলা ষ্টেশন ঘাটে নিয়ে আসা হয়েছে।
আটক ব্যক্তিরা হচ্ছেন, তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪),সুমন তালুকদার (২১), নুরনবী (৩০),এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০),কবির হোসেন (৩০)। আটক ব্যক্তিদের বাড়ী দেশের বিভিন্ন এলাকায় বলে জানায় বন বিভাগ। আটক ৯ ব্যক্তিসহ কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজটি রবিবার সন্ধ্যায় শরণখোলা ষ্টেশন ঘাটে নিয়ে আসা হয়েছে।
রবিবার রাতে সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় এতথ্য নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে বনরক্ষী রারবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অধিন ভোলা নদীতে নিয়মিত টহলকালে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত কয়লা বোঝাই একটি বাল্কহেড কার্গো জাহাজসহ ৯জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় একটি মাদারভ্যাসেল থেকে ২৬০ টন ইন্দোনেশিয়ান কয়লা বোঝাই কওে নির্দ্দিষ্ট গন্তব্যে না গিয়ে অবৈধ ভাবে সুন্দরবনের মধ্যে দিয়ে অন্য কোথাও পাচার করার সময় তাদের আটক করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বাল্কহেড কার্গো জাহাজে থাকা কয়লার কোন মালিক পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, রবিবার সন্ধ্যায় সুন্দরবনের ভোলা নদীতে চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজ ও পচারকারী আটকের ঘটনায় মামলা দায়ের করেছে বন বিভাগ।##

ছবির ক্যাপশন- সুন্দরবনের ভোলা নদীতে কয়লা বোঝাই বাল্কহেড কার্গোসহ আটক- ৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা